April 16, 2026, 10:48 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

পানছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা; হেডম্যান-কার্বারিদের সঙ্গে ঐক্য ও সম্প্রীতির অঙ্গীকার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন বিএনপি প্রার্থী।

পথসভায় ওয়াদুদ ভূইয়া হেডম্যান ও কার্বারিদের উদ্দেশে বলেন, “আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সমাজের শান্তি ও সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সম্মিলিতভাবেই করব।” তিনি পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা রুখে দিয়ে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, “আপনারা যদি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক ছাত্রদল সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।