মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে উৎপাদক ও ভোক্তা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  বহু বছর পর ফিরে পেলেন দৃষ্টিশক্তি: মহালছড়ি জোনের উদ্যোগে ৭৬ জনের ছানি অপারেশন ফাঁসিয়াখালী রেঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি
Notice :

কক্সবাজারে ১০ পদাতিক ডিভিশনের সংবাদ সম্মেলন ও মতবিনিময়

ঈদগাঁও প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে কক্সবাজার অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার শহরের কলাতলীস্থ সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ১০ পদাতিক ডিভিশনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুপতা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার অঞ্চলে ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানের উদ্দেশ্য ছিল অপরাধ দমন, জননিরাপত্তা জোরদার এবং নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখা।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিভিশনের অপর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ।

মতবিনিময় সভায় র‍্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *