April 21, 2026, 9:35 am
শিরোনাম :
লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা
Notice :

নাইক্ষ্যংছড়িতে ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা পরিদর্শন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় অবস্থিত বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা পরিদর্শন করেছেন সৌদি আরব যুবদলের উপদেষ্টা ও সমাজসেবক শামশুল আলম।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষ, শিক্ষা-ব্যবস্থা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে পরামর্শ দেন।

পরিদর্শনকালে মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ আহসান হাবিব, প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আবদুর রশিদ, সৌদি প্রবাসী আবদুল্লাহ, সাংবাদিক কামাল শিশির, আবদুল্লাহ আলবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে শামশুল আলম বলেন, দ্বীনি শিক্ষা সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।