April 21, 2026, 9:36 am
শিরোনাম :
লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা
Notice :

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

মোবারক হোসেন, (খাগড়াছড়ি) লক্ষ্মীছড়ি:

মোবারক হোসেন, (খাগড়াছড়ি) লক্ষ্মীছড়ি:

পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন,শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে দেওয়ান পাড়া ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে তুল্যাকার্বারী পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগডিয়ার জেনারেল মো: নুরুল আমিন। খেলোয়ারড়দের উদ্দেশ্যে তিনি বলেন, এই খেলা এখানেই শেষ নয়, আরো বড় পরিসরে রিজিয়ন পর্যায় আয়োজন করা হবে বলে আশ^াস দেন।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মাসুদ খান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন। মাস ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টে লক্ষীছড়ি জোনের আওতাধীন মোট ২২টি ফুটবল দল অংশ গ্রহণ করে।