April 16, 2026, 2:22 pm
শিরোনাম :
পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল
Notice :

পোকখালীতে ছুরিকাঘাতে মৎস্য ব্যবসায়ী নিহত, দুজন আটক

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে ছুরিকাঘাতে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ইউনিয়নের ঘোনা পাড়া এলাকায় একটি মৎস্য প্রকল্পসংলগ্ন সেতুর সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাফা কামাল (২৭) পোকখালী ইউনিয়নের নতুন বাজার এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শাহানুর মিস্ত্রি (৬০) ও তার ছেলে সুলায়মান বাদশাহ (৩০)–কে আটক করে। নিহতের শরীরের বক্ষ, পেট, কপাল ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুলায়মান বাদশাহ পূর্বে নিহতের মৎস্য প্রকল্পে কর্মরত ছিলেন। মাছ চুরির অভিযোগে দেড় মাস আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসাও হয়েছিল বলে দাবি পরিবারের। পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকায় শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।