April 17, 2026, 4:20 am
শিরোনাম :
সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
Notice :

ঈদগাঁওতে রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁওতে পবিত্র মাহে রমজানের সম্মান ও তাৎপর্য তুলে ধরতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদগাঁও প্রেস ক্লাবের আয়োজনে এবং ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রোজা বা সাওমের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া (খোদাভীতি) ও আত্মশুদ্ধি। রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম এবং এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির গুরুত্বপূর্ণ মাধ্যম। রোজা মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও সহানুভূতির শিক্ষা দেয় বলেও বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, ঈদগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি হাফেজ মো. তৈয়ব জালাল, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম (বিএসসি), বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী, রামু উপজেলার সাংবাদিক কামাল শিশিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক, নিকাহ ও তালাক রেজিস্ট্রার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একটি র‌্যালি ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে হাইস্কুল গেটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলায় হোটেল ও খাবারের দোকান বন্ধ রাখা, অসামাজিক কার্যকলাপ পরিহার এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বক্তারা রমজানের শিক্ষার আলোকে সংযম, সততা ও নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তোলার আহ্বান জানান।