April 16, 2026, 4:07 am
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

মহালছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হানের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা ও প্রজন্ম, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় পতাকা অর্ধনমিত রাখে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুরো এলাকা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান সুরে মুখরিত হয়ে ওঠে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করেন। ইউএনও মোঃ আবু রায়হান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য প্রেরণা। বাংলা ভাষার সঠিক ব্যবহার, চর্চা ও সংরক্ষণে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরে নিজেদের ভাবনা প্রকাশ করে।

মহালছড়ি উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো উপজেলায় শোক, শ্রদ্ধা ও গৌরবের আবহ বিরাজ করে।