April 21, 2026, 9:35 am
শিরোনাম :
লংগদুতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬শ ৬৮ পরীক্ষার্থী খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক কয়েকজন বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা: আত্মকর্মসংস্থানে এগোচ্ছে অসহায় পরিবার মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার খান ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  মহালছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত; আগামী ২ মে বিকাল ৩টায় শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের সমাপ্তি সেই নবজাতককে দত্তক নয় এবার বিকল্প পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হবে পানছড়ি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ বিজিবির মানবিক সহায়তা
Notice :

সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

খাগড়াছড়ির গুইমারা উপজেলা, সিন্দুকছড়ি ইউনিয়নের এক অসহায় পরিবারকে আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তার মধ্যে রঙিন ঢেউটিন ও নগদ অর্থ অন্তর্ভুক্ত ছিল।

গত ২০ ফেব্রুয়ারি সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরার বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সম্পূর্ণরূপে পুড়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র ধ্বংস হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে। পরবর্তীতে মেজর মোঃ শাইয়েন কাদিরের নেতৃত্বে গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য রঙিন ঢেউটিন ও অতিরিক্ত নগদ অর্থ প্রদান করা হয়।

স্থানীয় কারবারি, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।