April 18, 2026, 8:22 am
শিরোনাম :
এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
Notice :

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে সুবিমল চাকমাকে নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি।।

রাঙামাটি জেলার বরকল উপজেলার বিএনপির নেতা সুবিমল চাকমাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে বিবেচনার বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের বিষয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সুবিমল চাকমা ২০০৫ সালে বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন। নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে তিনি বিভিন্ন মামলা ও হামলার মুখোমুখি হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতির কারণে কয়েক বছর আত্মগোপনে থাকার কথাও তাঁর ঘনিষ্ঠজনেরা উল্লেখ করেছেন।

বর্তমানে সুবিমল চাকমা রাঙামাটি জেলা বিএনপির সদস্য, বরকল উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বরকল উপজেলা জিয়া পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠন পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শিক্ষা, সামাজিক অবকাঠামো এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে তাঁর উপস্থিতি থাকায় স্থানীয়দের সঙ্গে তাঁর যোগাযোগও ঘনিষ্ঠ রয়েছে বলে তারা উল্লেখ করেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুবিমল চাকমা যদি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পান, তবে বরকলসহ দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, সড়ক উন্নয়ন এবং বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে।

এ বিষয়ে সুবিমল চাকমা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রাঙামাটির বিভিন্ন এলাকায় তাঁর সম্ভাব্য দায়িত্ব নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।