April 18, 2026, 7:51 am
শিরোনাম :
এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
Notice :

খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সনাকের প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে টিআইবির সনাক খাগড়াছড়ি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাকের সদস্য ডা মোঃ শহীদুল্লাহ। সভা পরিচালনা করেন টিআইবির খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার মোহাম্মদ নূরুল আলাল।

সভায় সনাকের সদস্য বিধান রায় বিশ্বাস ও মর্তুজা পলাশ, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিটি গ্রুপ (এসিজি)-ভূমির প্রতিনিধি ও সাংবাদিক পপেন ত্রিপুরা, এসিজি-স্বাস্থ্যের প্রতিনিধি ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা, শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সুস্মিতা ত্রিপুরা এবং ইয়েস গ্রুপের দলনেতা মো. আব্দুল কাইয়ুমসহ এসিজির বিভিন্ন শাখা ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় এনজিও সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত উদযাপন কমিটির সঙ্গে যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেবে টিআইবি-সনাক। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও আলোচনা সভায় সংগঠনটির পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।