May 1, 2026, 9:19 pm
শিরোনাম :
ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জিএসি অর্থায়িত প্রকল্প পরিদর্শনে ইউএনএফপিএ এর উচ্চপর্যায়ের মনিটরিং মিশন রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নতুন কুঁড়ি বাছাই পর্ব সম্পন্ন রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুলসুমা বেগমের ঘর নির্মাণে সহায়তা দিল বান্দরবান সেনাজোন কালবৈশাখীর তাণ্ডবে দীঘিনালায় কৃষকের স্বপ্ন তছনছ আলীকদমে ইটভাটায় প্রশাসনের যৌথ অভিযান জরিমানা প্রদান বনের কাঠ জব্দ খাগড়াছড়িতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কৃষি, বসতবাড়ি ও শিক্ষাখাতে ব্যাপক ক্ষতি এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা দিল ১২ বিজিবি
Notice :

রাজস্থলীতে যুবশক্তির ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে শান্তি ও শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা বিষয়ক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ সোমবার সকাল ১১টায় রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ঊষা মগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা এবং ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান।

সভায় সমাজের প্রতিটি ক্ষেত্রে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সকল অনৈতিক কর্মকাণ্ড রোধে সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবক, যুবতী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।