May 2, 2026, 1:25 pm
শিরোনাম :
বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমার বর্ণিল উদযাপন বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
Notice :

লামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় ফাইতং ইউনিয়নের হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এবং অংশীদারত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফাইতং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রাউসের পিআরএলসি প্রকল্পের মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা, সিএনএইচপি কর্মকর্তা ক্যাম্রাঅং মার্মা, ফাইতং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক মো. ইসমাইলুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, সমাজের সর্দার, মার্মা মহিলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ফাইতং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসমাইলুল করিম বলেন, স্বেচ্ছাসেবক টিম সবসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

গ্রাউসের মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা বলেন, কিছু দুর্যোগ মানবসৃষ্ট এবং কিছু প্রাকৃতিক কারণে ঘটে থাকে। তাই পরিবেশ ও প্রকৃতির প্রতি সহনশীল আচরণ করা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভার আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় অংশগ্রহণকারীদের নিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগের সময় করণীয় বিষয়ে উপস্থিতদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।