মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী
Notice :

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার||

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার||
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে চেঙ্গী স্কয়ার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে মুক্তিযোদ্ধা কমান্ডারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়া হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, শিশু পরিবার ও পথশিশু পুনর্বাসন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম পার্বত্য জেলা পরিষদ একাদশের মধ্যে একটি প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। মুক্তমঞ্চ ও শাপলা চত্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক পরিচালিত জিরো মাইল সংলগ্ন হর্টিকালচার পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক সাধারণ দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। একইভাবে জেলা প্রশাসনের আওতাধীন আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেকেও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া, সাধারণ সম্পাদক এম এন আবসার, উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও চেঙ্গী স্কয়ার থেকে পৃথক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *