May 2, 2026, 8:08 am
শিরোনাম :
বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমার বর্ণিল উদযাপন বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
Notice :

তেল বিক্রি নিয়ে উত্তেজনা; পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল ক্রয় করেন। কিছুক্ষণ পর তার ভাই মো. সুজন ইসলাম (৩৬) একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের হেলপার মো. মিজানুর রহমান (৩৩)-এর সঙ্গে কথা কাটাকাটির সৃষ্টি হয়।

 

বিতর্কের এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সুজন ইসলাম ধাক্কা দিলে দোকান কর্মচারী তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এরপর দোকান কর্মচারী বাইরে গিয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রফিকুল ও সুজনের ওপর হামলা চালায়। এ সময় রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন।

 

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।