April 18, 2026, 7:47 am
শিরোনাম :
এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
Notice :

গুইমারাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।। 
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত গুইমারার কুকিছড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর এক অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) দলের ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালানো হয়।

সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল কুকিছড়াপাড়া এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফের পোস্ট পরিচালক তনিমং মারমার বাড়ি ঘেরাও করা হলে সেখানে থাকা দুজন সদস্য পালিয়ে যায় বলে জানানো হয়। তারা নিকটস্থ একটি ছড়ায় ঝাঁপ দিয়ে অন্ধকার ও দুর্গম পাহাড়ি পরিবেশের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাবাহিনী তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।

পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, ছয় রাউন্ড পিস্তলের গুলি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।