সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ত্রিপুরা ও মারমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’ ও ‘জ্ঞানের আলো’র উদ্বোধনী প্রদর্শনী আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন মহড়া বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান ও বসতঘর দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার ঐতিহ্যবাহী বলি খেলায় নয়ন চাকমা হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন চাকমা রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার পানছড়ি দুর্গম পাহাড়ে পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবির চিকিৎসা সেবা প্রদান নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই- রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি “কুমন” এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত  লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতের দাবি পার্বত্য অঞ্চলের মানুষ সুষম ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন
Notice :

দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমা নামে এক নারীর বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের ভেতর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। হঠাৎ আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চিত মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটির সদস্যরা জানিয়েছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার জন্যও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *