সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ত্রিপুরা ও মারমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’ ও ‘জ্ঞানের আলো’র উদ্বোধনী প্রদর্শনী আলীকদম বাজারে সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপন মহড়া বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান ও বসতঘর দীঘিনালায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবার ঐতিহ্যবাহী বলি খেলায় নয়ন চাকমা হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন চাকমা রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার পানছড়ি দুর্গম পাহাড়ে পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবির চিকিৎসা সেবা প্রদান নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই- রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি “কুমন” এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত  লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতের দাবি পার্বত্য অঞ্চলের মানুষ সুষম ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন
Notice :

Reporter Name
oplus_2

নতুন নেতৃত্ব পেল ঈদগাঁও বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঈদগাঁও বাজারের স্বর্ণপট্টি এলাকায় সংগঠনের কার্যালয়ে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বিকেল আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মৃণাল আচার্য্য।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আরিফুর রহিম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে উজ্জ্বল ধর ৪০ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজন ধর ৩৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে তাপস দে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন টিংকু দত্ত, সুমল ধর, অজয় ধর এবং সৈকত ধর।

এর আগে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন শিক্ষক রাজন আচার্য্য ও জয়নাল আবেদীন। নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ (জনি), ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাজুস কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক আলহাজ ওসমান গণিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম, খোকন ধর, পরিমল দে, সুলাল ধর, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম জানান, নির্বাচনে মোট ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সমিতির ভোটার মনজুরুল হক চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ মিছিল বের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *