মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বিশেষ অভিযান; ইউপিডিএফ (মূল) এর ৩ জন সশস্ত্র চাঁদাবাজ গ্রেফতার মানিকছড়িতে ‘‘আলোকিত মানিকছড়ি” জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ রুমায় ঝড়ে বৃদ্ধের ঘরে গাছের ডাল, অল্পের জন্য রক্ষা কর্ণফুলীতে নৌকাডুবি: ৫ জনকে জীবিত উদ্ধার করা ৪ কিশোরকে পুলিশের সাহসিকতা সম্মাননা উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে ঈদগাঁওয়ে কর্মশালা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারি সম্মেলন পাহাড়ি ঢলে দীঘিনালার মধ্য বোয়ালখালীতে কালভার্ট ধস, দুর্ভোগে ২০০ পরিবার প্রত্যন্ত সিন্দুকছড়ি থেকে বিশ্বমঞ্চে সাফল্যের উড়ান: পিএইচডি অর্জন করলেন ড. সজীব ত্রিপুরা স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রামুতে ‘প্রজন্ম’ ৯৫-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন স্মৃতির আবেগে মুখর কাচালং স্কুলের এসএসসি ’৯১ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী
Notice :

খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়নপত্র সংগ্রহে ১০ প্রার্থী, ভোট ১২ ফেব্রুয়ারি

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। এছাড়া ইনসানিয়াত বিপ্লব দলের আপেল প্রতীকের প্রার্থী মো. নূর ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মার্মা ও সন্তোষিত চাকমা।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানান, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি জেলার মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই আসনটি বরাবরের মতোই নির্বাচনী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *