শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসে নজর, রাঙ্গামাটির আসামবস্তি কেন্দ্রীয় শ্মশানে ডিপ টিউবওয়েল স্থাপন বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত ১১ কোটি টাকায় বান্দরবানে তিনটি আধুনিক বাজার ভবন সম্পন্ন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল বাংলাদেশ সেনাবাহিনী লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির লামায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পাহাড় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান আবাসন সংকটে লামার ১,৩২৫ সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রভাব পড়ছে সেবায় জ্ঞানের আলো ছড়াতে ঈদগাঁওতে নতুন পাঠাগার পানছড়ির মরাটিলায় ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়, পৃথক মন্দির নির্মাণে সহায়তার আহ্বান কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ঈদগাঁওতে দু’ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী, সংগঠক ও বাচিকশিল্পী চিংলামং চৌধুরী
Notice :

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে ৯ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ৫ম জেলা প্রশাসক টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। উদ্বোধনী দিনে দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা দলের মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ৮ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপনী ও চূড়ান্ত খেলার মধ্য দিয়ে শেষ হবে। এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা এবং খাগড়াছড়ি পৌরসভাসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে।

অন্যদিকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা দল। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি ২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, এনএসআই খাগড়াছড়ির যুগ্ম পরিচালক মঞ্জুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কাইসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্যসহ জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন জেলার তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *