April 18, 2026, 7:50 am
শিরোনাম :
এবারে বাঙ্গালহালিয়ার এক শ্মশানে মিললো নবজাতক মেয়েশিশু খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন; চলবে ২০ এপ্রিল পর্যন্ত রামু এ.কে. আজাদ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে এক দৃঢ় নারী নেতৃত্ব কুহেলী দেওয়ান বরকলের সীমান্তবর্তী বড় হরিনায় ১২ বিজিবির জনসচেতনতামূলক সভা রাঙ্গামাটিতে পানিখেলায় মারমা তরুণ-তরুণীদের উচ্ছাস কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
Notice :

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শীতবস্ত্র পেয়ে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।