মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে পোশাক ও বোরকা বিতরণ

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

মানবতার কল্যাণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আল নজির ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় আন নজির ইসলামীক সেন্টারের প্রায় সাত শতাধিক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে পোশাক ও বোরকা বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় আল নজির ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব পোশাক ও বোরকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) পাঠ করা হয়। আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষক মাওলানা ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ড. শাইখ হারুন আজিজি নদভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা গোলাম কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কাদের, সাংবাদিক আবদুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষা পরিচালক মুফতি মাওলানা রিদওয়ানুল হক। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আল নজির ফাউন্ডেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ড. শাইখ হারুন আজিজি নদভী বলেন, “আল নজির ফাউন্ডেশন সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করে যাবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য।” তিনি বলেন, ফাউন্ডেশনটি তার পিতার নামে প্রতিষ্ঠা করা হয়েছে। একই সঙ্গে তার মায়ের নামেও মহিলাদের জন্য একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আল্লামা ড. শাইখ হারুন আজিজি নদভী তার প্রয়াত পিতা-মাতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, আন নজির ইসলামীক সেন্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে আল নজির ফাউন্ডেশনের পক্ষ থেকে পোশাক ও বোরকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

 

পোশাক ও বোরকা হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরনের উদ্যোগ অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা গ্রহণের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *