বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২০২৬ সালের ফাজিল চূড়ান্ত বর্ষের ৩৭ জন পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের গ্র‍্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষকেরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরবি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা শফিউল করিম। বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরী।

বক্তারা বলেন, শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন। মাদ্রাসায় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় সময়ের কথা স্মরণ করেন তাঁরা। সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *