বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুর রব রাজা এবং জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. সেলিম।

সভায় বক্তারা প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড, দলের প্রতি অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। পরে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *