বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি

Reporter Name

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ঈদগাঁওয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
‎
‎বুধবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে (কেজি স্কুল) এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎উপজেলা যুব রেড ক্রিসেন্টের টিম লিডার ও সাংবাদিক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান বক্তা ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক।
‎
‎কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, মশার বংশ বিস্তার রোধ এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
‎
‎বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজনন স্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিজেদের পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।
‎
‎সচেতনতামূলক এ কর্মসূচিতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান রিয়াদ মোর্শেদ খালেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *