সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

বাংলাদেশের বৈচিত্র্যময় ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিসত্তার সমন্বয়ে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ বিকেলে কক্সবাজারে ‘রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রেইনবো নেশন বা রংধনু জাতির মূল দর্শন হলো—সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে মেলবন্ধন ও সহমর্মিতা বজায় রেখে বৈষম্যহীনভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। আন্তঃসম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের মূল কাজ।

পার্বত্য অঞ্চল ও কক্সবাজারের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে আরো পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র কক্সবাজারকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাখাইন সম্প্রদায়ের আত্মসামাজিক ভূমিকা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাখাইন সম্প্রদায় তাদের নিজস্ব পথরেখা তৈরি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। একইসাথে তাদের কর্ম ও অর্জন জাতির সামনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাখাইন সম্প্রদায়ের প্রথিতযশা ডাক্তার, প্রকৌশলী, সিভিল ও পুলিশ ক্যাডারসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা জীবিত ও মরণোত্তর ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করেন মন্ত্রী সাচিং প্রু। আলোচনা সভা শেষে তিনি রাখাইন সম্প্রদায়ের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটি)-র সভাপতি মি. মং হলা চিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *