মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি

Reporter Name

হলাপ্রুসাই মারমা, প্রতিনিধি:

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সভাপতিত্ব করেন তুহিন কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার, যাতে তরুণরা সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার সুযোগ পায়।অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, মোশাররফ হোসেন, ক্যরী মারমা, জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান, তাছলিমা আক্তার সিমাসহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাটিরাঙ্গা একাদশ ও মানিকছড়ি একাদশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *