সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন

Reporter Name
oplus_2

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর চিকিৎসায় ব্যয় হওয়া বিপুল অর্থ এবং চাকরি থেকে অবসরের পর আর্থিক সংকটের কারণে বিপাকে পড়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ক্বারী শিক্ষক ক্বারী সিরাজুল ইসলাম। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান, প্রবাসী ও সহৃদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

লিখিত আবেদনে ক্বারী সিরাজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ক্বারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরই মধ্যে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হয়। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা শেষে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে তার স্ত্রী মৃত্যুবরণ করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, স্ত্রীর চিকিৎসায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে প্রায় ৩৫ হাজার টাকা ঋণ রয়েছে। এসব ঋণ পরিশোধ করে স্বাভাবিক জীবনে ফিরতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। তিনি আরও জানান, অবসরকালীন ভাতা পেতে প্রায় এক বছর সময় লাগতে পারে। ফলে এ সময়টুকু পরিবারের ভরণপোষণ চালিয়ে নেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তিনি দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

আবেদনে ক্বারী সিরাজুল ইসলাম বলেন, “বর্তমানে আমার জীবনে সবচেয়ে কঠিন সময় অতিবাহিত হচ্ছে। আপনারা আমাকে শিক্ষক হিসেবে বিবেচনা করে আর্থিকভাবে সহযোগিতা করলে আমি কৃতজ্ঞ থাকব।” তিনি তার দুর্দশা বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

 

আবেদনকারী: ক্বারী সিরাজুল ইসলাম

ক্বারী শিক্ষক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা

পোকখালী, ঈদগাঁও, কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *