সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী , রাঙামাটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী বিহিত পূজা, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের দুর্গোৎসব।

রাঙামাটি জেলার ১০ উপজেলায় এবছর ৪৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মণ্ডপগুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত রঙ-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। শেষ মুহূর্তের কাজ দ্রুত শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন তারা। দেবী দুর্গার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমাকেও। কোথাও চলছে প্রতিমায় রঙের শেষ আঁচড়, আবার কোথাও মণ্ডপ সাজানোর কাজ চলছে পুরোদমে।

শ্রী শ্রী রক্ষাকালী কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত রণবীর চক্রবর্তী জানান, ১৬ অক্টোবর ষষ্ঠী বিহিত পূজা ও সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ১৭ অক্টোবর সপ্তমীতে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা। ১৮ অক্টোবর শুক্লা অষ্টমীর অধিক পূজা ও অর্ধরাত্র বিহিত পূজা এবং সন্ধ্যায় আরতি। ১৯ অক্টোবর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা। ২০ অক্টোবর মহানবমী কল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা ও নবরাত্রিক ব্রত সমাপ্ত। ২১ অক্টোবর দশমী বিহিত পূজা, অঞ্জলি প্রদান ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে। তিনি আরও জানান, এবার দেবীর আগমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ স্তরঙ্গমে এবং গমন নৌকায়, যার ফল শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা এবং শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুরু হবে।

নিরাপত্তা প্রসঙ্গে রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন, “উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রতিটি পূজামণ্ডপে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা চলাকালীন সময়ে মোবাইল পেট্রোলিং ও সাদা পোশাকধারী বাহিনী থাকবে। এছাড়া ৪ শতাধিক অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে। প্রশাসনের সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আশা করি আগামী ১৬ তারিখ থেকে শুরু হওয়া দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।”

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব হয়ে ওঠে সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার মিলনমেলা। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *