মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি- 

​রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুই গ্রুপের সহিংসতার জেরে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।

​আজ রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে এই অবরোধ শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাজেকে আটকা পড়েন অন্তত ৯ শতাধিক পর্যটক।

​পরবর্তীতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে আগামী ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে আয়োজকরা।

​সাজেক গণঅধিকার রক্ষা কমিটি জানায়, সাজেক এলাকা থেকে জেএসএস সদস্যদের অপসারণ এবং সাধারণ মানুষের ওপর হয়রানি বন্ধসহ ৩ দফা বাস্তবায়নের আশ্বাসে অবরোধ শিথিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

​বর্তমানে বিশেষ পুলিশ ও সেনা পাহাড়ায় (এসকোর্ট) সাজেকে আটকে পড়া পর্যটকদের ফেরত পাঠানোর কাজ চলছে এবং সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *