সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি

রাঙামাটি জেলা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বেহাল সড়ক দ্রুত সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান এবং পাহাড়ি এই জনপদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের কর্তব্য। জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবনতি কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন সড়কের বেহাল দশা নিরসনে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তারা।

সভায় উন্মুক্ত আলোচনায় রাঙামাটি জেলা শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বিশেষ করে শহরের প্রধান ও অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের বেহাল দশার কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, তা দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *