সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবাদ জেলা প্রতিনিধি 

বান্দরবান জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে এলাকা ভিত্তিক তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বান্দরবান জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

​অভিযানে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

এ ছাড়া চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার এবং পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোহাম্মদ কামরুল আজম, ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; জনাব মোঃ মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানা এবং বান্দরবান জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ।

​পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শান্ত বান্দরবানে মাদক কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​পুলিশের এই তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় মোহড়া দেওয়া ও কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ সচেতন নাগরিকেরা। মাদক ও কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *