বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু

চট্টগ্রাম রিজিয়ন এর অধীনস্থ ১৩টি ব্যাটালিয়নের অংশগ্রহণে, চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা-২০২৬, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় জোনের খেলার মাঠে আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতার ফাইনাল খেলায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবি ৩-১ সেটে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি ৩–১ সেটে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমদ, পিবিজিএম, বিজিওএম, পিএসসি, রিজিয়ন কমান্ডার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করার পাশাপাশি, তিনি প্রতিযোগিতার শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে ল্যান্স নায়েক মোঃ শাহরিয়ার আলম, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এবং শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে সিপাহী মুরাদ ইসলাম, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কে ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন।

এ সময়ে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির অধিনায়ক এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সহ সকল অফিসার এবং ১৩টি ব্যাটালিয়নের টিম জেসিও, টিম এনসিও, সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *