বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত কারখানা পুনরায় চালু ও সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারখানার ১০ একর জমিতে নতুন প্রকল্প গ্রহণ এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়ার কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে কারখানার ১০ একর জমি পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে। এ জমি কীভাবে নতুন প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায় এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তা নিয়ে ঢাকায় আলোচনা করে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অন্যান্য সম্পদও যথাযথভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জমি ও কারখানা কীভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। চট্টগ্রাম সফরে ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও সরেজমিনে পরিদর্শন করা হবে।

পরিদর্শনকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্যসচিব ইদ্রিচ মিয়া মেম্বারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ার জিয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ জিয়া কমপ্লেক্সে অবস্থিত এতিম ও দুস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণকেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *