মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয়

Reporter Name

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি।।
কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে নেপালের এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস জয় করে অনন্য কীর্তি গড়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা।
অভিযানের সর্বশেষ ধাপে গতকাল  সোমবার  (৫ অক্টোবর) নেপালের স্থানীয় সময় বিকেল ৪টা ২৬ মিনিটে ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার Renjo La Pass জয় করেন বীর কুমার। এর আগে গত ১ অক্টোবর দুপুর ১২টা ৩৩ মিনিটে ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার Cho La Pass এবং ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৫৩ মিনিটে ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার Kongma La Pass জয় করেন তিনি।
এভারেস্ট অঞ্চলের দুর্গম ও উচ্চতর তিনটি পাস সাইকেলে অতিক্রমের এ অভিযানে গত ১৪ আগস্ট বীর কুমার কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে স্থলপথে সাইকেল চালিয়ে নেপালের হিমালয় অঞ্চলে পৌঁছান। দীর্ঘ পথের নানা প্রতিকূলতা, দুর্গম পাহাড়ি পথ ও উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি একে একে তিনটি পাসের চূড়ায় সাইকেল নিয়ে পৌঁছান।
এর আগে বীর কুমার তনচংগ্যা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে উঠে এসে সাইক্লিংয়ের মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের পতাকা তুলে ধরার স্বপ্ন নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অভিযানে অংশ নিয়ে আসছেন। তাঁর এবারের অভিযানও সেই ধারাবাহিকতারই বড় সংযোজন।
অভিযান শেষে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে    বীর কুমার তনচংগ্যা  বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়—এটি আমার পাশে থাকা প্রত্যেক মানুষের। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, উৎসাহ ও অনুপ্রেরণাই আমার পথচলার শক্তি।”
তিনি বলেন, “কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেল চালিয়ে হিমালয়ের উচ্চতায় পৌঁছানো এবং এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস জয় করা আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। পথটি সহজ ছিল না। তবে বাংলাদেশের পতাকা ও নিজের এলাকার মানুষের ভালোবাসা আমাকে প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জুগিয়েছে।”
বীর কুমার তাঁর অভিযানে সহযোগিতার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি হতে নির্বাচিত  সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *