মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন গুইমারায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিলাইছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় দুর্গাপূজা ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, ৯ মণ্ডপে অনুদান মাটিরাঙ্গায় আদালতে মামলা চলমান, ফের গাছ কাটার অভিযোগ রাঙামাটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত ও টেকসই উদ্যোগ নানিয়ারচরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

দীঘিনালায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কবাখালী ছাত্র একাদশ চ্যাম্পিয়ন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
‘ক্রীড়াই হোক, সম্প্রীতির সেতুবন্ধন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মিলনপুর একাদশ ও কবাখালী ছাত্র একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে মিলনপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কবাখালী ছাত্র একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
উদ্বোধক দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। দীঘিনালার তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে কবাখালী স্পোর্টিং ক্লাব ও হাচিনসনপুর স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনির আহাম্মেদ মনু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান এবং কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবাখালী স্পোর্টিং ক্লাবের সভাপতি তাজুল ইসলাম। সঞ্চালনা করেন ক্লাবটির সাধারণ সম্পাদক মির্জা সোহেল রানা।
এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *