বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ লামা উপজেলা থেকে ভূমি নিবন্ধন কার্যক্রম প্রত্যাহার বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন ধনশৌ মারমার পল্টন ট্র‍্যাজেডির সুষ্ঠু বিচার দাবি, ঈদগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলাফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দীঘিনালা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে  র‍্যালি ও আলোচনা সভা ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ

দীঘিনালায় টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট দোকান থেকে পণ্য কিনতে বাধ্য করছেন। নির্ধারিত দোকান থেকে এসব সামগ্রী কিনতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে, যা অনেক অভিভাবকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এছাড়া অভিযোগ করা হয়, নির্দিষ্ট দোকান থেকে সামগ্রী না কিনলে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই প্রদান করা হচ্ছে না। বাইরে থেকে একই মানের পণ্য কম দামে কিনলেও সংশ্লিষ্ট দোকানের রসিদ দেখাতে না পারলে বই আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন,
“অধ্যক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনের আয়োজকরা জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণার কথা বিবেচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *