বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদে জরাজীর্ণ অবস্থা পূর্ণ সংস্কারের দাবি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা দুর্গাপূজার ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি, ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা দুর্গম সাঁওতালপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করল লক্ষীছড়ি সেনাবাহিনী, উপকৃত হবেন ৬০ জন অবৈধ সেগুন কাঠ জব্দ করল ৫৭ বিজিবি: অসহযোগিতার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি গুইমারার নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, স্থানীয়দের তিন উন্নয়ন দাবি বিবেচনার আশ্বাস দুর্গাপূজা উপলক্ষে রামগড়ে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন দুস্থ ও অসহায় নারীরা বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু

দীঘিনালায় পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে। দীঘিনালা জোনের সেনাসদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন, যাতে পূজারিরা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন। তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদারে দীঘিনালা জোনের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *