বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি গুইমারার নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, স্থানীয়দের তিন উন্নয়ন দাবি বিবেচনার আশ্বাস দুর্গাপূজা উপলক্ষে রামগড়ে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন দুস্থ ও অসহায় নারীরা বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭

রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া, এমপি

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালি বাড়ি পুজা মন্ডপ পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাগড়াছড়ি-২৯৮ নং আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টায় তিনি রামগড় পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদযাপনে সার্বিক বিভিন্ন বিষয়ে তিনি খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সনাতন  সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এসময় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূইয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফার্য়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ সহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *