রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে দূর্গা পুজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের টহল দল।

শনিবার (১৭ অক্টোবর ) সকাল ৯টার দিকে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরে দূর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১ এর ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

এসআরবি-৭, সিপিসি-১ এর সূত্রে জানা যায়, সিপিসি-১ ফেনী ক্যাম্পের আওতাধীন সবকটি পূজা মন্ডপ গুলোতে চারটি গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল চলমান। প্রতিটা মন্ডপে আমাদের টহলদল, কুইক রেসপন্ডার টিম এবং আমাদের মোবাইর নাম্বার দেওয়া রয়েছে। মন্ডপে এসআরবি-৭ সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজর দারির আওতায় রয়েছে। প্রশাসন, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা এসআরবি-৭ দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে।

সিপিসি-১ ফেনী আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছা সেবকরা দায়িত্ব পালন করছে। যেকোনো অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হলে আমাদের সাথে তড়িৎ যোগাযোগ করতে হবে। আমাদের টহল দল সার্বক্ষণিক যেকোনো অবস্থায় ভুমিকা পালনের জন্য তৎপর আছে।

এসআরবি-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেকোনো প্ল্যাটফর্মে কোন গুজব বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, সিআরবি-৭ সিপিসি-১ ফেনীর ডিএডি মহিদুল ইসলাম, এস আই আরিফুর রহমান, ফয়েজুর রহমান, রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া,রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী, সাধারন সম্পাদক স্বপন দে সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, এসআরবি, বিজিবি, আনসার সদস্য ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *