রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান

Reporter Name

মো; জাহাঙ্গী আলম, খাগড়াছড়ি প্রতিনিধি।।

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। পূজামণ্ডপ পরিদর্শন, বিশেষ চেকপোস্ট স্থাপন, রোবাস্ট পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসআরবি-৭-এর সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে এসআরবি-৭।” তিনি আরও বলেন, দুর্গোৎসবের আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খাগড়াছড়ি শহরের পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পের গোয়েন্দা নজরদারিও ২৪ ঘণ্টা চালু রয়েছে।

স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান জানান, দুর্গোৎসব উপলক্ষে দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত এসআরবি-৭-এর কন্ট্রোল রুম অথবা নিকটস্থ টহল দলকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।

পাহাড়ের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার অংশগ্রহণে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে এসআরবি-৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *