রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা

Reporter Name

বশির  আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি      

বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা

বান্দরবান শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে এক মারমা তরুণীকে টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ। ভুক্তভোগীর ভাষ্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট শুক্রবার টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সাইনি রিসোর্টে নিয়ে যান শৈক্য চিং মার্মা। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের লোকজন ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানানো হলে তাঁরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তের বাসা জমজম গলির সামনে। এদিকে শৈক্য চিং মার্মা নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত শৈক্য চিং মারমার সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন । ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী জানান, রিসোর্টের নামে এ ধরনের অভিযোগ এলাকার সুনাম ক্ষুণ্ন করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে রিসোর্টটির কার্যক্রম যথাযথভাবে তদারক করার আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, এ ধরনের ঘটনার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন, যাতে এলাকার সামাজিক পরিবেশ ও সুনাম অক্ষুণ্ন থাকে এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, শৈক্য চিং মার্মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। তাঁকে তাঁর বাসা থেকে বান্দরবান সদর থানায় নিয়ে এসেছি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অপরাধী যে-ই হোক, অবশ্যই আমরা তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। ভবিষ্যতেও পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ধর্ষণকারীর শাস্তি দাবী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *