রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
শারদীয় দুর্গাপূজা ও শুভ প্রবারণা উপলক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া রামগড় উপজেলার দুটি পূজা মণ্ডপ ও ৫৯টি বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টায় তিনি রামগড় কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপে এসে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দক্ষিণেশ্বরী কালীবাড়ি ও বাসন্তী মন্দির পূজা মণ্ডপের জন্য প্রত্যেক পূজা মণ্ডপ কে ৪০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করেন।

একই সাথে বৌদ্ধ ধর্মের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৫৯টি বৌদ্ধ মন্দির পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের হাতেও ৬০০ কেজি চাউলের বরাদ্দ তুলে দেন তিনি।

এসময় তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়। এতে ৩০ জন কৃষকের মাঝে গো-খাদ্য ও ২০জন শিশুর জন্য শিশুখাদ্য বিতরণ করা হয়।অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *