রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৬ অক্টোবর রাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির একটি নিয়মিত টহলদল এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চালানোর সময় রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ পাড়া এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির উপস্থিতি দেখতে পায়। পরে কৌশলগতভাবে সামনে অগ্রসর হলে সীমান্তবর্তী পাহাড় থেকে ব্যাগ কাঁধে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়।

এ সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের থামার জন্য চ্যালেঞ্জ করে। তবে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাশের পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *