রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো বিধবা নূরজাহান বেগমকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। ক্ষতি পুষিয়ে নিতে তাঁকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত নূরজাহান বেগমের বসতবাড়ি পরিদর্শনকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এ প্রতিশ্রুতির কথা জানান।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে বড়নাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বারের স্ত্রী নূরজাহান বেগমের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের মূল্যবান দলিলপত্রসহ সব মালামাল ভস্মীভূত হয়।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নূরজাহান বেগমের হাতে বসতঘর মেরামতের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন জালাল, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম ডিলার, সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *