রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

পাহাড়, লেক, নদী আর সবুজের অপূর্ব মেলবন্ধন। একদিকে কর্ণফুলী নদী, অন্যদিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ। সঙ্গে সীতার পাহাড়, চা-বাগান ও বনের নৈসর্গিক সৌন্দর্য। প্রকৃতির এমন বৈচিত্র্যময় রূপ দেখতে শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে রাঙামাটির কাপ্তাইয়ে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন হোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রের পরিচালকেরা। ইতিমধ্যে কাপ্তাইয়ের অধিকাংশ পর্যটনকেন্দ্রের আবাসনকক্ষ আগাম বুকিং হয়ে গেছে। স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে কাপ্তাই উপজেলার বিভিন্ন হোটেল, মোটেল, রেস্ট হাউস ও রিসোর্টে পর্যটকদের আগাম বুকিংয়ের চাপ বেড়েছে। অনেক প্রতিষ্ঠানের সব কক্ষ বুকিং হয়ে যাওয়ায় নতুন করে আবাসন খুঁজে পেতে পর্যটকদের বেগ পেতে হতে পারে।

সরেজমিনে দেখা গেছে, কাপ্তাইয়ের অন্যতম পর্যটনকেন্দ্র প্যানোরমা জুম রেস্তোরাঁ, লেক প্যারাডাইস পিকনিক স্পট, রাইংখ্যং আইল্যান্ড, নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রালোক, লেকশোর ও লেকভিউসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে পূজার ছুটিকে ঘিরে আগাম বুকিং নেওয়া হয়েছে।

কাপ্তাইয়ের পর্যটন আকর্ষণের অন্যতম বৈশিষ্ট্য হলো একই জায়গায় পাহাড়, হ্রদ, নদী, সমতল ভূমি ও সবুজ প্রকৃতির সান্নিধ্য পাওয়া। কোথাও পাহাড়ের ঢালে ঘন সবুজের সমারোহ, কোথাও হ্রদের নীল জলরাশি, আবার কোথাও নদীর বুকে নৌভ্রমণ—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে কাপ্তাই একটি আকর্ষণীয় গন্তব্য।

কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক ও পাহাড়ের পাদদেশে কখনো কখনো বন্য হাতির দেখা মেলে। কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদে হাতির বিচরণ এবং পানিতে নামার দৃশ্যও প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। তবে বন্য প্রাণীর কাছাকাছি না যাওয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি।

কাপ্তাই বোট মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস বলেন, এবারের দীর্ঘ পূজার ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কাপ্তাই হ্রদে নৌভ্রমণে আসবেন বলে তাঁরা আশা করছেন। পর্যটকেরা ছোট ও বড়—দুই ধরনের ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে হ্রদ ঘুরে দেখেন। ছুটিতে এসব নৌকার চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করছেন তাঁরা। পর্যটনের নতুন সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ কাপ্তাইয়ের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে পরিকল্পিত উন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ আবাসন এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় পর্যটন উদ্যোক্তারা।

ওয়াগ্গা টি এস্টেট এর ব্যবস্থাপক মো: বাচ্চু মিয়া বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কাপ্তাইয়ের রয়েছে অপার সম্ভাবনা। কর্ণফুলী নদী, কাপ্তাই হ্রদ, রাম পাহাড়, সীতার পাহাড়, ওয়াগ্গা ছড়া চা-বাগান এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রের সৌন্দর্য অবলোকন করতে বহু পর্যটকের আগমন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *