শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা

নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি:

‘জলবায়ু অভিঘাত পেরিয়ে গ্রামীণ নারী ক্ষমতায়ন ও সমৃদ্ধির পথে’ প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন করেছে আশিকা
ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশন ও Sweden Sverige-এর সহযোগিতায় উপজেলার বুড়িঘাট ও সাবেক্ষ্যং ইউনিয়নের দুর্গম কেঙেলছড়ির গ্রামীণ এলাকায় আলোচনা সভা, র‍্যালি ও সফল নারী কৃষকের অভিজ্ঞতা তুলে ধরার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেয় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চাকমা, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটিসের প্রকল্প সমন্বয়কারী মিতু চাকমা ও প্রকল্প কর্মকর্তা সুবিন্দু চাকমা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব গ্রামীণ নারীদের জীবন ও জীবিকায় বিশেষভাবে প্রভাব ফেলে। নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীলতা অর্জনে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষিকাজ, খাদ্যনিরাপত্তা ও পানি ব্যবস্থাপনাসহ পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে স্থানীয় নারী কৃষক, কমিউনিটি নেতা, সমাজ প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। এ সময় তাঁদের জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতি, নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *