শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা

জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির

অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

১৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল দশটায় জালালাবাদের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবদু সালাম কোম্পানি, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইনও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা। তথ্য সংগ্রহকারী ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করন।

অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশকাটায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-র  আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম।

বৃহস্পতিবার গ্রামে তথ্য ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে  স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার লক্ষ্যেই তারেক রহমানের এই যুগান্তকারী পরিকল্পনা।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন সুপারভাইজার মোহাম্মদ ইমরান, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *