বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকা অনুদান খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীছড়িতে ১৫ প্রান্তিক খামারিকে প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিল সেনাবাহিনী মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত দ্বিতীয় দফায় সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচি ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও ধর্মীয় উৎসবের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন ২২টি পূজামণ্ডপে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি সড়কে টহল ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি এবং বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসাধারণের জানমালের সুরক্ষা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে বিজিবি দায়িত্ব পালন করছে।

পার্বত্য খাগড়াছড়িতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রেও বিজিবির ভূমিকা গুরুত্বপূর্ণ। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পাহাড়ের দুর্গম এলাকায় জনসেবামূলক উদ্যোগ, চিকিৎসাসেবা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে বাহিনীটি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতি নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিজিবির এ নিরাপত্তা কার্যক্রম দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *