
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. ইলিয়াস মেহেদী এবং পরিষদের সদস্য এম এন আবছার।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, কুহেলী দেওয়ান, ক্ষেত্রমোহন ত্রিপুরা, মংসাপ্রু চৌধুরী ও তাছলিমা সিরাজ সীমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাধীনভাবে চলাচলে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরা এবং তাঁদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের তাৎপর্য রয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সাদাছড়ির ব্যবহার ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়ক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।