বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকা অনুদান খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীছড়িতে ১৫ প্রান্তিক খামারিকে প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিল সেনাবাহিনী মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত দ্বিতীয় দফায় সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচি ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি ও লোগাং এলাকায় ছয়টি পূজামণ্ডপ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার এসব ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় (কেন্দ্রীয় মন্দির), আদি ত্রিপুরা পাড়া মন্দির, সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রম, লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ মন্দির এবং অষ্টমঙ্গলা শিব মন্দির।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে অনুদান প্রদান করেন।

বিজিবি সূত্রে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ব্যাটালিয়ন ও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুদান প্রদান শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন বলে বিজিবি সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *